দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী তাহসিন জান্নাত তামিমা ও সারিমা আক্তার হাবিবা।
স্কাউটিং কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ এই স্কাউট সম্মাননা অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তাদের এ অর্জনে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের পাশাপাশি বালাগঞ্জ উপজেলার জন্যও গৌরব বয়ে এনেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই শিক্ষার্থীর এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে আরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ডে আগ্রহ বাড়াবে।

শেয়ার করুন: