বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’র হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ

বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’র পক্ষ থেকে স্থানীয় দুস্থ, অসহায় পরিবারের মধ্যে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের সুবিধাবঞ্চিত, দুস্থ ৬০টি পরিবারের মধ্যে হেল্প কার্ড বিতরণের প্রথম ধাপে ৩০টি পরিবারকে হেল্প কার্ড, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব হেল্প কার্ডপ্রাপ্ত পরিবারগুলোকে পরবর্তীতে জরুরি ঔষধ, খাদ্য, অসুস্থতায় চিকিৎসা সহায়তা ও বিয়েতে অনুদান প্রদানসহ জরুরি সহায়তা প্রদান করা হবে। মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী জুনেদ আহমদ চৌধুরীর অর্থায়নে আজ শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১১টায় এসব কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’র স্থানীয় প্রতিনিধি, সমাজকর্মী মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রবীণ মুরুব্বি মো. আবু মিয়া, মো. ছয়াব উল্লাহ, মো. হানিফ আলী প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী জুনেদ আহমদ চৌধুরী তাঁর প্রয়াত পিতা নজির আহমদ চৌধুরীর নামানুসারে ‘মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’ প্রতিষ্ঠার মাধ্যমে সুলতানপুর গ্রামের স্থানীয় দুস্থ, অসহায়দের মধ্যে বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছেন।

শেয়ার করুন: