এডভোকেট ইকবাল আহমদ পুনরায় অডিশনাল পাবলিক প্রসিকিউটর মনোনীত

বালাগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ইকবাল আহমদ ২য় বারের মতো জেলা ও দায়রা জজ আদালত সিলেটর অডিশনাল পাবলিক প্রসিকিউটর মনোনীত হয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণায়লয়ের পক্ষ থেকে গতকাল সোমবার (০৫ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

এডভোকেট ইকবাল আহমদ ২০০৯ সাল থেকে আইন সিলেট জজ কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কালিমাঞ্জি গ্রামে।

শেয়ার করুন: