গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বালাগঞ্জ উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদনের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশে সভাপতিত্ব করেন আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদন (এতিমখানা) পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিক হাফিজ আব্দুল হাই হারুন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী হেলাল চৌধুরী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিশু সদন বিভাগের সুপার হাফিজ কুতুব উদ্দিন।

শিক্ষক হাবিবুর রহমান চুনু ও সুলতান আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, আল-ফালাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা আব্দুন নূর, শিশু সদন বিভাগের সুপার হাফিজ কুতুব উদ্দিন, শিক্ষক মাওলানা রুম্মান আহমদ, মাওলানা আল আমিনসহ অভিভাবকবৃন্দ। পরে শিশু সদন (এতিমখানা) বিভাগের মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন: