রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আজীবন দাতা সদস্য হলেন বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমদ

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আজীবন দাতা সদস্য মনোনীত হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও ওসমানীনগর উপজেলার খাগদিওর খালপার গ্রামের কৃতী সন্তান সেলিম আহমদ।

সম্প্রতি ফাউন্ডেশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি সংগঠনকে দুই হাজার পাউন্ড অনুদান প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান আছকির, উপদেষ্টা ও অন্যতম আজীবন দাতা সদস্য এখলাছুর রহমান লায়েকসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেলিম আহমদের এই অনুদানকে ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাঁকে স্বাগত ও আন্তরিক ধন্যবাদ জানান।
আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সেলিম আহমদ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সবার সহযোগিতায় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন: