বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা শাহিন আলম জয়ের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন সবুজ মিয়ার সাদেকপুরস্থ নিজ বাড়িতে তার সভাপতিত্বে গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা শাহিন আলম জয়। উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রানা মিয়া, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আকু মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ শফি, প্রবাসী বিএনপি নেতা শিপন আহমদ, বিএনপি নেতা আতিকুর রহমান, তুলা মিয়া, আবুল হোসেন, মো. সাহেব আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, যুবদল নেতা দেলওয়ার আহমদ, খয়ের আহমদ, পরিমল দাস প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আদনান আহমদ।