দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ডভ্যানের চাপায় গহরপুরের যুবক নিহত

নিহত তুহিন আহমদ

সিলেটের দক্ষিণ সুরমা বাইপাস এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তুহিন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুর গ্রামের দলা মিয়ার ছেলে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমা বাইপাসে সাউথ সুরমা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাম্প থেকে পেট্রোল নিয়ে মোটরসাইকেলে বের হওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তুহিন আহমদ ঘটনাস্থলে নিহত হন বলে জানা গেছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নম্বর সিলেট-ল-১১৬৬৯৫।

শেয়ার করুন: