সিলেটে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে তুহিন আহমদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক মোটরসাইকেল আরোহী তুহিন আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের দলা মিয়ার পুত্র। নিহত তুহিন ৫ভাই ও ৫বোনের মধ্যে সবার ছোট। একই ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত জাবের আহমদ (২৫) স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম নশিওরপুর গ্রামের জমির আলী ছেলে। আহত জাবের আহমদ শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন।
নিহত ও আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুর-হুমায়ন রশীদ চত্ত্বর বাইপাস সড়কের সাউথ সুরমা পেট্্েরাল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে। মোটরসাইকের আরোহীরা পাম্প থেকে পেট্রোল নিয়ে প্রধান সড়কে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের সংঘর্ষ ঘটে। ঘটনার পর তুহিন আহমদ ঘটনাস্থলেই নিহত হন এবং জাবের আহমদ গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। আহত জাবেরকে আইসিইউ সাপোর্টের জন্য নূরজাহান ক্লিনিকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত তুহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পারিবাকি উদ্যোগে বিনা ময়না তদন্তে দাফনের জন্য চেষ্টা চলছে। এছাড়া আহত জাবের আহমদকে নূরজাহান ক্লিনিকের আইসিইউতে চিকিৎসা প্রদান করা হচ্ছে।