বালাগঞ্জ উপজেলার গহরপুর বড়জমাত গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান আলী ও স্পেন প্রবাসী আব্দুস শহিদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার ১শ’ অসহায় কর্মহীন পরিবারের মধ্যে সোমবার (১৩ এপ্রিল) বড়জমাত গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। এসময় দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, আওয়ামী লীগ নেতা মতাহির আলী, স্পেন প্রবাসী আব্দুস শহিদ, প্রবাসী আবদুল কাইয়ুম লেবু, শিওর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, অর্থসম্পাদক এসএম হেলাল, সমাজকর্মী আব্দুল হাকিম লাভলু, দিলু মিয়া, আবদুল হালিম বাবলু, সুমিম আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে দেশবিদেশে অবস্থানরত সকল মানুষের মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বড়জমাত মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম। পরে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





