বালাগঞ্জে প্রবাসী আলহাজ্ব মতিউর রহমান শাহীন ও অলিউর রহমান-এর পক্ষ থেকে সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। এস এম মেমোরিয়াল ট্রাষ্ট্রের প্রতিষ্টাতা চেযারম্যান, শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মতিউর রহমান শাহীন ও স্পেন প্রবাসী অলিউর রহমান কর্তৃক বালাগঞ্জ উপজেলায় কর্মরত ২১ জন সাংবাদিকদের এসব ঈদ উপহার প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) বালাগঞ্জ বাজারস্থ সাপ্তাহিক কুশিয়ারার কূল কার্যালয়ে এ উপহারসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন – সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, হুসাইন আহমদ,রজত কান্তি চক্রবর্ত্তী, আব্দুল কাদির, মোঃ কাজল মিয়া, এ এস রায়হান, মুমিন আহমদ মামুন, লিটন দাস লিকন, জাগির হোসেন, গিলমান তালুকদার, জাহেদ আহমদ। উপস্থিত সাংবাদিকদের ছাড়াও অন্য যে সাংবাদিকদের এ উপহারসামগ্রী প্রদান করা হয় তাঁরা হলেন – মোঃ শিপন খান, মোঃ শামীম আহমদ, মোঃজিল্লুর রহমান জিলু, সাইফুর তালুকদার, আব্দুস শহীদ, এস এম হেলাল, আবুল হোসেন ইমন, আবুল কাশেম অফিক, তারেক আহমদ। এছাড়াও আরো তিনজনকে পরবর্তীতে প্রদান করা হবে।




