বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৯৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনায় মারা গেছেন ৩৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!