রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ‘শীতলা দেবীর স্থান’ সংস্কার কাজের উদ্বোধন



সিলেট জেলা পরিষদের অর্থায়নে বালাগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ‘শীতলা দেবীর স্থান’ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া বুধবার (০৯ মার্চ) দুপুরে এ কাজের উদ্বোধন করেন। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় পশ্চিম হায়দরপুর গ্রামে ১লাখ টাকা ব্যয়ে এ সংস্কার কাজ অনুষ্ঠিত হচ্ছে।

সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সালাম, সাইফুল ইসলাম, সমাজকর্মী মকবুল আলী, লিটন মিয়া, সফিক মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. নির্মল চন্দ, পুরোহিত ডা. রঞ্জু চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মন্টু চন্দ, সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ, ডা. অজিত চন্দ্র পাল, সঞ্জয় দত্ত, রিংকু দাস, সিন্টু চন্দ, রিন্টু পাল, উজ্জল চন্দ, স্বপন চন্দ, পরিমল চন্দ, বিমল চন্দ, সজিব চন্দ, মিজু চন্দ, রিপন চন্দ প্রমুখ।

এদিকে ‘শীতলা দেবীর স্থান’র সংষ্কার কাজে জেলা পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকা অনুদান প্রদানের জন্য হিন্দু ধর্মাবলম্বী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়ার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!