সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সৌদি আরবে ঈদুল ফিতরের নামাজ: সময়সূচি ও প্রস্তুতির বিস্তারিত ঘোষণা



সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আয়োজনের যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে দেশে নির্ধারিত ঈদগাহ ও মসজিদগুলোতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা যেগুলো ঈদগাহের খুব কাছে অবস্থিত, সেসব স্থানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি। মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

দেশব্যাপী মসজিদগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং নামাজের আগে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে, যেন মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও মনোযোগসহকারে ইবাদত করতে পারেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মুসল্লিদের জন্য একটি পবিত্র ও আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি ঈদের দিন আবহাওয়া প্রতিকূল হয় বা বৃষ্টিপাত ঘটে, তবে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর অনুষ্ঠিত হবে, যাতে তারা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে পারেন।
সৌদি আরবে ঈদের নামাজের সময়সূচি উম্ম আল কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ঈদগাহ ও মসজিদে ইমামদের জামাত পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে, যেন ঈদের নামাজ সুশৃঙ্খল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!