রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শত শত গ্রেফতারের পর আপাত শান্ত লস অ্যাঞ্জেলেস, নতুন বিক্ষোভের শঙ্কা দেশে জুড়ে



লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র – বুধবার প্রথম রাতে শহর থেকে কারফিউ তুলে নেওয়ার পরও লস অ্যাঞ্জেলেসে বিরাজ করছে এক ধরনের অস্বস্তিকর ও চাপা শান্ত পরিবেশ। পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও দেশজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন শহর।

লস অ্যাঞ্জেলেসে চলমান সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৩০ জন অবৈধ অভিবাসী বলে শনাক্ত করা হয়েছে। এছাড়াও, ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে। তাদের মধ্যেই রয়েছেন একজন, যিনি এক পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত।

এদিকে দুটি পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে মোলোটভ ককটেল ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে ফেডারেল প্রসিকিউটররা।

অস্থিরতা মোকাবেলায় শহরজুড়ে মোতায়েন করা হয়েছে মোট চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং অতিরিক্ত সাতশ মার্কিন মেরিন সেনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ৩০ জন আঞ্চলিক মেয়রের সঙ্গে উপস্থিত হয়ে বক্তব্য দেন। চলমান এই উত্তেজনার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে দায়ী করেন। মেয়র কারেন বাস বলেন, “রাষ্ট্রীয় পর্যায়ের কঠোর অভিবাসন অভিযান মানুষের ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে।”

যুক্তরাষ্ট্রজুড়ে এই পরিস্থিতি কোথায় গড়ায়, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!