শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটসহ সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে 



সিলেটসহ সারাদেশে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনকালে
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে সময়মতো পরীক্ষা শুরু হচ্ছে এবং কোথাও কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস কিংবা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

এ বছর সারা দেশে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন, যা গতবারের তুলনায় ৮১ হাজারের বেশি কম। সিলেটসহ দেশের সব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী এবং পূর্ণ নম্বরে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!