বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনাই করা যায় না। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা বিল পরিশোধ—সবকিছুই এখন হাতের মুঠোয় থাকা মোবাইলেই সম্ভব। সারাদিন ফোন ব্যবহার করা হয়, এমনকি অনেক সময় চার্জে দিয়ে রেখেই ঘুমানো হয়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ফোন নিয়মিত চার্জ দেওয়ার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার এটি বন্ধ রাখা জরুরি। মাত্র এক মিনিটের জন্য হলেও ফোন রিস্টার্ট করলে ডিভাইসের আয়ু বাড়ে এবং বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি কমে যায়।
কেন ফোনকে বিশ্রাম দেওয়া প্রয়োজন?
১. ব্যাটারির সুরক্ষা
ফোন সারাক্ষণ চালু থাকলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে ফোন গরম হয়ে যায় এবং দ্রুত চার্জ শেষ হয়। সপ্তাহে একবার রিস্টার্ট করলে ব্যাটারি ঠান্ডা হয়ে দীর্ঘদিন ভালো থাকে।
২. পারফরম্যান্স উন্নতি
ফোন চালু থাকলে অনেক অ্যাপস বন্ধ হওয়ার পরও র্যাম ব্যবহার করে যায়। এতে ফোন ধীরে ধীরে স্লো হয়ে পড়ে। রিস্টার্ট করলে এই সমস্যা কমে গিয়ে গতি বেড়ে যায়।
৩. নেটওয়ার্ক সমস্যার সমাধান
বিশেষ করে পুরোনো ফোনে অনেক সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই হঠাৎ বন্ধ হয়ে যায়। একবার রিস্টার্ট করলে নেটওয়ার্ক নতুনভাবে কানেক্ট হয় এবং ইন্টারনেট সহজে ব্যবহার করা যায়।
৪. ক্যাশ ডাটা মুছে যায়
দীর্ঘদিন ফোন চালু থাকলে অপ্রয়োজনীয় ক্যাশ ডাটা জমে গতি কমিয়ে দেয়। রিস্টার্টের পর এই ডাটা মুছে গিয়ে ফোন দ্রুত কাজ করে।
৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণে থাকে
ফোন বন্ধ না করলেও অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এতে ব্যাটারি খরচ ও র্যামের চাপ বাড়ে। রিস্টার্ট করলে এই অ্যাপগুলো নিয়ন্ত্রণে আসে।
কতবার রিস্টার্ট করবেন?
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফোন সম্পূর্ণভাবে বন্ধ করে এক মিনিট বিশ্রাম দেওয়া উচিত। পুরোনো বা অতিরিক্ত ব্যবহৃত ফোনের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার রিস্টার্ট করলে আরও ভালো ফল পাওয়া যায়।
শেষ কথা
স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এটি সচল রাখতে নিয়মিত যত্ন নেওয়াও জরুরি। যেমন চার্জ দিয়ে ফোন চালু রাখি, তেমনি সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট করার অভ্যাস গড়ে তুললে ফোন দীর্ঘদিন ভালো থাকবে এবং ব্যবহারকারীরও অপ্রয়োজনীয় ঝামেলা কমবে।





