বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জেলা প্রশাসকের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন



সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। দুপুর ২টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “হাসপাতালের যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। বিশেষ করে চিকিৎসাসেবার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে লোকবল ও বেডের সংখ্যা সীমিত থাকায় প্রতিদিন প্রায় তিনগুণ রোগীকে সেবা দিতে হচ্ছে। ফলে কিছু সমস্যার সৃষ্টি হয়, তবে যেগুলো সমাধানযোগ্য আমরা তা সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমাধান করবো।”

তিনি আরও জানান, দালালচক্র ও পরিচ্ছন্নতা ঘাটতি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই দালালরা এখানে সক্রিয় থাকতে পারবে না। ক্লিনিকের দালালরা রোগী ভাগিয়ে নিতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতার বিষয়েও নজরদারি বাড়ানো হবে। আমি অঘোষিতভাবে আসব, যাতে প্রকৃত অবস্থা দেখা যায়।”

হাসপাতালে পার্কিং সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের সমস্যাও ঠিকাদারের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে তার আলোচনা হয়। তিনি জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে যৌথ প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা।”

রোগীদের সঙ্গে অতিরিক্ত লোকজন ভিড় করে আসার বিষয়টি সমস্যার অন্যতম কারণ বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। এ ব্যাপারে তিনি রোগী ও স্বজনসহ সিলেটবাসীর সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!