মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব



প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। তিনি বলেন, এ প্রক্রিয়া তিন দিনের মধ্যেও সম্পন্ন হতে পারে, তবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে তা হবে না।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, বর্তমান সরকার একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। তাদের মেয়াদে রেকর্ড সংখ্যক আইন পাস হয়েছে এবং দেশে গুমের ঘটনা বন্ধ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং উল্লেখযোগ্য কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এ সময় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বা অপতথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!