বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সকালে নিজ কেন্দ্রে ভোট দিলেন রিকশা মার্কার প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু




সিলেট-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত (রিকশা মার্কা) প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু সকালে নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এদিকে সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!