বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ



আজ ২৬ ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত বীর সন্তান নূর মোহাম্মদ শেখ–এর ৯০তম জন্মবার্ষিকী। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মহান এই মুক্তিযোদ্ধাকে।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদনগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মোহাম্মদ আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেছা। শৈশবে পিতামাতাকে হারিয়ে প্রতিকূলতার মধ্যেই বড় হন তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর)—বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—যোগ দেন।

কর্মজীবনের শুরুতে দীর্ঘ সময় দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন করেন। নিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতার জন্য পদোন্নতি পেয়ে ল্যান্স নায়েক হন। ১৯৭০ সালের জুলাই মাসে তাকে যশোর সেক্টরে বদলি করা হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে সম্মুখযুদ্ধে অংশ নেন। সে সময় সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী; পরবর্তীতে দায়িত্ব পালন করেন এস এ মঞ্জুর। যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দেন।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তীব্র সম্মুখসমরে সহযোদ্ধাদের জীবন রক্ষায় আত্মোৎসর্গ করেন নূর মোহাম্মদ শেখ। তার অতুলনীয় সাহস ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।

তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ২০০৮ সালে তার জন্মস্থান মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং নানা কর্মসূচির মাধ্যমে এই বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!