বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ



যুক্তরাজ্যভিত্তিক সেবামূলক সংগঠন দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১শ ৩০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ট্রাস্ট’র কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. মুজিব আলী এবং তার বন্ধু মহলের অর্থায়নে এ খাদ্যসমগ্রী বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামে গতকাল বুধবার (০৪ মার্চ) বিকালে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কর্মকর্তা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মোহাম্মদ ইব্রাহিম আলী। আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাজাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম।

উপস্থিত ছিলেন রাজাপুর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর, রাজাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আমিনুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট’র ইউকে’র পক্ষে বুরহান আহমদ, আজিমুল আলী, শিবু বাবু, এমডি আহমদ আলী, মুজাহিদ আলী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!