শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ



মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার (৬ মার্চ) তেলের দাম ৮.৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়।

যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র এক সপ্তাহেই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে নিয়োগসংক্রান্ত দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশ পাওয়ায় দেশটির শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা গেছে।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের পাল্টা হামলার কারণে বৈশ্বিক জ্বালানি ও পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম ৮.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কিন্তু চলমান উত্তেজনার কারণে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে সামুদ্রিক যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে দক্ষিণ ও উত্তর ইরাকের কয়েকটি তেলক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি মার্কিন পরিচালিত তেলক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে কুয়েতও তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে বিশ্বজুড়ে আবারও মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং প্রবৃদ্ধি ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সক্ষমতাও সীমিত হয়ে যেতে পারে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!