শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ৫৩ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার



বালাগঞ্জে ৫৩ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাহির আলী (৪৫) নামে ওই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এসআই সৌরভ সাহা, এএসআই জামাল, এএসআই হাবিবুল্লাহসহ বালাগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। এসআই বিনয় ভূষণ চক্রবর্তী আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জব্দকৃত ইয়াবার মূল্য ২১হাজার ২শ টাকা।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বৃহস্পতিবার রাতে আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!