শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল



ছবি: সংগৃহীত

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়তে থাকায় জরুরি ব্যবস্থা হিসেবে সরকারি স্বাস্থ্যখাতের সব ধরনের ছুটি স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, দেশের সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সব প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটি আপাতত কার্যকর থাকবে না এবং সবাইকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!