বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েলের অর্থায়নে জয় বাংলা যুবসংঘের পক্ষ থেকে ৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এ খাদ্যসমাগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন জয় বাংলা যুব সংঘের সভপতি জায়েদ আহমদ ও সাধারণ সম্পাদক নোমান আহমদ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিল – ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু , ১ কেজি লবণ ও সয়াবিন তৈল।




