বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বিপুল বিহারীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ



বিপুল বিহারী দে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা ও প্রতিষ্টাতা সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বিপুল বিহারী দে-এর মৃত্যুতে বিভিন্ন মহল শোক করেছেন। শোক প্রকাশকারী বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা হলেন – কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অধ্যাপক রজত ভট্রাচার্য্য, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দে, সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক কৃপেষ পাল, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলার সভাপতি নীলেন্দু ভুষন দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার। বিবৃতিতে নেতৃবৃন্দ বিদেহী আত্মার শান্তি কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লখ্য, বিপুল বিহারী দে (৮৫) শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২ .৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। সন্ধ্যা ৭:৩০ মিনিটে চালিবন্দর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্টান সম্পন্ন হয়। এর আগে তাঁকে শ্রদ্বাঞ্জলি প্রদান করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিপুল বিহারী দে জীবদ্দশায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা ও প্রতিষ্টাতা সদস্য ছাড়াও – হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সিনিয়র সহসভাপতি, মেজরটিলা শ্যাম সুন্দর আশ্রমের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!