দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে। নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৪৫ জন। সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন।
আজ রোববার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ৯ হাজার ৯৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৪০টি নমুনা।
দেশে এখন ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ- ২০২০।



