মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২ : নতুন শনাক্ত ৩১৪১, সুস্থ ৯০৩



গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩২ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ রোববার এই তথ্য জানানো হয়।

সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫২০ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০৫ জনের পরীক্ষা করা হয়েছে।

দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৪ হাজার ৬৫টি নমুনা।

দেশের ৬০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!