দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১১১ জন।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭০ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, আগের নমুনাসহ ১২ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯টি নমুনা।
দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।



