সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৬ জন।

এ নিয়ে দেশে কোভিড-১৯-এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!