মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট সাড়ে ৫ হাজার মৃত্যু হলো করোনায়। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে করোনায় সংক্রমিত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ মোট ১০ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!