দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজকর্মী সাবের আহমদের অর্থায়নে নগদ অনুদান প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে রায়খাইস্থ সাবের আহমদের গ্রামের বাড়িতে এ অনুদান প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবের আহমদ সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্তাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী হোসেন আহমদের ছোট ভাই সালেহ আহমদের ছেলে। অনুষ্ঠানে সাবের আহমদের ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ১২জন ইমামসহ স্থানীয় অসুস্থ, বিধবা এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে ১লাখ ১৮হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য শহীদুর রহমান শাহিন, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, কলেজ গভর্ণিং বডির সদস্য ফারুক আহদ চমক আলী, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান সুফন, বিশিষ্ট মুরুব্বি হাজী জহির আলী, মনজ্জির আলী, ফেরদৌস আলী, সমুজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, বাবলু হাসান বাবলু, রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম, আয়নানিউজ ডটনেট’র সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, জালালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরীফ আহমদ রাজা, রায়খাইল সমাজ কল্যাণ যুব সংঘের সহ সাধারণ সম্পাদক কামরান আহমদ মুরাদ, সহ দফতর সম্পাদক সামাদ আহমদ প্রমুখ।
এ উপলক্ষে পবিত্র খতমে কোরআন শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রায়খাইল হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুশ শহীদ।


