ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মীরপুর খালেরমুখ বাজারে মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১১ এপ্রিল) বাদ জোহর আনুষ্ঠানিকভাবে এ মাদ্রাসার উদ্বোধন করেন সিলেট বারুতখানা মহিলা মাদ্রাসার শায়খুল হাদিস প্রখ্যাত আলেম আব্দুল মতিন ধনপুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী রুকন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও মাওলানা আব্দুর রউফ দুলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা রেজুওয়ানুল হক চৌধুরী, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল্লাহ, মুমিনপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ, নলজুড় মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সামসুল ইসলাম, মঈনুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা কাজী মঞ্জুর আহমদ মীরপুরী, যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী, মোহাম্মদীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য ডা. তখলিছ আলী, আনহারুর রহমান, শফিক মিয়া, বাবুল মিয়া, আপ্তার আহমদ, তখলিছ মিয়া, মাওলানা কামরুল ইসলাম, খন্দকার হুমায়ুন আহমদ, আনছার মিয়া, হাজী আহমদ আলী, ফারুক মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য চান মিয়া, আব্দুল কাইয়ুম, মোহাম্মদীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দৌলত মিয়া এবিন, সদস্য রেদওয়ান আহমদ, হাবিবুর রহমান, শামসুল ইসলাম রানা, মাওলানা আব্দুল মুকিত, নজরুল ইসলাম শেখ, ইসমাইল আলী, মেন্দি মিয়া, তফুর আহমদ, সুন্দর মিয়া, আবুল খায়ের বেপারী, সাহেদ আহমদ, শহিদুল ইসলাম লখন, সাইফুল ইসলাম মারুফ, এনামুল হক, আব্দুল আজিজ, শিব্বির আহমদ, সুমন আহমদ, মামুন আহমদসহ স্থানীয় জামালপুর, বনগাঁও, রঘুপুর, মীরপুর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, খালেরমুখ বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে উদ্বোধনী শেষে আনুষ্ঠানিকভাবে ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি শায়খুল হাদিস আব্দুল মতিন ধনপুরী।


