বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ওসমানীনগরে মরহুমা মালেকা সাত্তার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ



পবিত্র রমজান মাস উপলক্ষে ওসমানীনগর উপজেলার মরহুমা মালেকা সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় দেড়শ’টি গরিব, অসহায় পরিবারকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দয়ামীর ইউনিয়নের হুসেন নমকি গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী নাজমুল হক বাবলুর অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি ডা. আব্দুল হান্নান, আশিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নিজামুল হক নাঈম, সমাজকর্মী সেবুল মিয়া, হুসেন নমকি মাদ্রাসার মুহতামিম সুহেল সিদ্দিকী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!