বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

লণ্ডনে মেয়র নির্বাচন আজ



লণ্ডনে মেয়র নির্বাচন হতে যাচ্ছে আজ। এই নির্বাচনে সাদেক খান কি পারবেন তার মসনদ অক্ষত রাখতে! নাকি রেকর্ড ২০ জন প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে বৃটেনের রাজধানী লন্ডন দেখতে যাচ্ছে মেয়র হিসেবে নতুন কোনো মুখ! এর ফয়সালা আজ। স্থানীয় সময় সকাল ৭টায় লন্ডনে মেয়র নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। করোনা মহামারির কারণে জরুরি ভিত্তিতে করোনাভাইরাস অ্যাক্ট ২০২০-এর অধীনে ইংল্যান্ডজুড়ে স্থানীয় সব নির্বাচন স্থগিত ছিল এক বছর। এর ফলে ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সাদিক খান বাড়তি এক বছর মেয়াদ ভোগ করছেন। তিনি আবারও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ই মে পর্যন্ত দ্বিতীয় দফা জনমত জরিপে তিনি শতকরা ৬২ ভাগ জনপ্রিয়তা নিয়ে এগিয়ে ছিলেন। পক্ষান্তরে তার প্রতিপক্ষ রক্ষণশীল দলের শাউন বেইলিকে সমর্থন করেছেন শতকরা ৩৮ ভাগ। এমন অবস্থায় এ বছর নির্বাচন হচ্ছে। ৬০ লাখ নিবন্ধিত ভোটার তাদের মাঝ থেকে একজনকে বেছে নেবেন লন্ডনের মেয়র হিসেবে। এর আগে ২০১৬ সালে সর্বাধিক সংখ্যক ১২ জন প্রার্থী লন্ডনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টায় শেষ হওয়ার কথা।

এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র সাদিক খান, করজারভেটিভ (টোরি) দলের শাউন বেইলি, গ্রিন পার্টির সায়ান বেরি, লিবডেমের লুইসা পোরিট, রিক্লেইম পার্টির অভিনেতা লরেন্স ফক্স, উইমেনস ইক্যুয়ালিটি পার্টির মান্ডু রিড, ইউকিপ-এর পিটার গ্যামনস, বানিং পিস্ক-এর ভ্যালেরি ব্রাউন, রিজিওন ইইউ-এর রিচার্ড, এনিম্যাল ওয়েলফেয়ার পার্টির ভেনেসা হাডনস, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির স্টিভ কেলহির, লন্ডন রিয়েল পার্টির ব্রায়ান রোজ ও হেরিটেজ পার্টির ডেভিট কাটেন। এছাড়াও প্রার্থী হয়েছেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের ভাই পিয়েরস করবিন, স্বতন্ত্র ম্যাস্ক ফশ, স্বতন্ত্র ফারাহ, নিমস ওবুং, নিকো ওমিলানা। যে কোন প্রার্থী প্রাপ্ত ভোটের মধ্যে ৫% এর বেশী ভোট না পেলে জামানত (১০,০০০ হাজার) হারাবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!