সোমবার, ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটিকে ডা. দুলালের অভিনন্দন



ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল হক শিপু ও কোষাধ্যক্ষ সাংবাদিক শরীফ আহমদ সহ নব গঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ)’র মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন- গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকগণ সমাজের আয়না হিসেবে বিবেচিত। তাদের ক্ষুরদার লেখনির কারণেই সমাজের সকল দূর্নীতি, অবিচার, অনিয়ম, শোষিত সমাজের বঞ্চনার কথা আমরা জানতে পারি। তাদের লেখনির দ্বারা দেশ ও সমাজের সকল অনাচার দূরিভূত হয়।

ডা. দুলাল আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রাধান্য ও স্বাধীনতা দিচ্ছেন অতীতের কোনো সরকারই এমন প্রাধান্য ও স্বাধীনতা দেয়নি।

অভিনন্দন বার্তায় ডা. দুলাল দক্ষিণ সুরমা প্রেসক্লাবের যেকোন যৌক্তিক বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!