বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শয়তান যখন ঘাড়ে বসে তখন মানুষ অপরাধ করে: বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী



হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শয়তান যখন মানুষের ঘাড়ে বসে তখন মানুষ অপরাধ করে। শয়তানের প্ররোচনায় মানুষ ছোট কিম্বা বড় পাপ করে থাকে। সে বিষয়ে সাবধান থাকতে হবে। নিজেদের মধ্যে যে কোনো বিষয়ে সহনশীল হতে হবে। ভুলের জন্য অনুতপ্ত ও ক্ষমা চাইতে হবে। মারামারি, ফেতনা ফাসাদ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন শুধু নিজের জন্য নয় বরং আগে অপরের জন্য ভালো কামনা করতে হবে।

তিনি শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা সিলেটের বালাগঞ্জ উপজেলা দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল জামে মসজিদ আঙ্গিনায় নিজগ্রামবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।এসময় গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন – প্রবীন মুরব্বি হাজী তাজ উল্লাহ, হাজী আব্দুল ওয়াহিদ, তজমুল আলী, মো. আছলাম খান, সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, সাবেক ইউপি সদস্য আইয়ুব উল্লাহ, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি জয়নুল ইসলাম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল, বিচারপতির ব্যক্তিগত সচিব কামাল হোসেনসহ প্রমুখ ব্যক্তিবর্গ ।

এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ব্যক্তিগত সফরে নিজবাড়ীতে আসেন এবং শিওরখাল জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তাঁর পিতামাতার কবর জিয়ারত করেন। পরে বিকেলে ঢাকার উদ্দেশ্য রওনা হন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!