বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ২৯টি মন্ডপের সকল প্রস্তুতি সম্পন্ন : বুধবার পূজা শুরু



বালাগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে উপজেলার ২৯টি মন্ডপের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পূজার সকল কর্মসূচি পালনে শান্তিপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানাগেছে, এবার উপজেলার ২৯টি মন্ডপের মধ্যে ২৭ টি সার্বজনীন ও ২ টি পারিবারিক মণ্ডপ রয়েছে। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্যেদিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ হবে। এ বছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায় আর ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে।

এবারের পূজায় উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে- পূর্বপৈলনপুর ইউনিয়নে ৩ টি, বোয়ালজুড় ইউনিয়নে ৭ টি, দেওয়ানবাজার ইউনিয়নে ১টি, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ৪টি, বালাগঞ্জ সদর ইউনিয়নে ১২টি ও পূর্বগৌরীপুর ইউনিয়নের ২ টি মন্ডপে পূজা উদযাপিত হবে।

বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত দাস ভুলন জানান, আমরা আশা করি প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে এবং নিরাপদে পূজা উদযাপন করতে পারবো। প্রশাসনের পাশাপাশি আমরাও শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবো।

বালাগঞ্জে পূজা উদযাপনে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নের জন্য ৬ জন ট্যাগ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য আমরা বলে দিয়েছি। পুলিশ ও সেনাবাহিনীও দায়িত্বে থাকবেন। সবমিলিয়ে বালাগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যাতে কোন ধরণের শঙ্কা ছাড়াই পূজা উদযাপন করতে পারেন সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!