পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় জনকল্যাণ।সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ জামায়াতে ইসলামী নেতা ডা. নাসির উদ্দীন এবং পরিচালনা করেন ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. চুনু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এডভোকেট রহমত আলী, সহসাধারণ সম্পাদক মো. আমির আলী, কানাডা প্রবাসী জামায়াত নেতা ডা. আব্দুল হান্নান,
ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, অনুষ্ঠানের সমন্বয়ক ও ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আশরাফুল আলম, ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুব জামায়াতের নেতা আকতার আহমেদ ও আব্দুল্লাহ আল ফাহিম।
বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা, ইসলামের সামাজিক কল্যাণমূলক দিক এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি ন্যায়, নীতি ও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সময়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা লোকমান আহমদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।




