মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

লণ্ডনে খিদমাহ একাডেমির ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত



লণ্ডনে খিদমাহ একাডেমির সার্ভিস দি কমিউনিটি ইফতার মাহফিল গত ১৫ মার্চ (শনিবার) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদমাহ একাডেমির স্বনামধন্য চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি লিডার শাহ মুনিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সেক্রেটারি জাহাঙ্গীর আলম পাবেল। পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া, শায়খ মোজাহিদ আলী এবং শায়খ আব্দুস সামাদ আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন— আলহাজ্ব চান মিয়া, আলহাজ আজিজুর রহমান, সাংবাদিক রহমত আলী, আশিকুর রহমান, প্রফেসর মিছবাহ কামাল, কাউন্সিলর এনামুল ইসলাম, সুফি সুহেল, আবুল মিয়া, খিদমাহ একাডেমির ম্যানেজমেন্ট সদস্য ড. মুহাম্মদ আলী ফারমার, আলহাজ্ব কয়ছর আহমদ, নজমুল ইসলাম, দুদু মিয়া, আকবর আলী, রুকন চৌধুরী, রুমেল হুসেইন, শেখ হেলিম, মাওলানা আবুল কালাম, মামুন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে খিদমাহ একাডেমির চেয়ারম্যান শাহ মুনিম একাডেমির মেরামত ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আপডেট প্রদান করেন। তিনি জানান, মহামারির সময় একাডেমিটি ক্রয় করার পর তিন ধাপে প্রধান অভ্যন্তরীণ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমত, মুসল্লিদের দুয়া ও উদার সহযোগিতায় সম্পূর্ণ সংস্কার কাজ সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।

এ পর্যন্ত একাডেমির ক্রয়মূল্যসহ মোট ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ পাউন্ড। তবে কোনো তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম বা টিভি চ্যানেলের সহায়তা ছাড়াই, ম্যানেজমেন্ট ও মুসল্লিদের সম্মিলিত উদ্যোগে সুদমুক্ত ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ১৫৬,০০০ পাউন্ড ঋণ বকেয়া রয়েছে, যা পরিশোধে কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!