বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানীদের সম্মানে সেনাবাহিনীর সংবর্ধনা



বাংলাদেশ সেনাবাহিনী জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করেন এবং এতে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব বলে উল্লেখ করেন।

সেনাপ্রধান বলেন, ‘এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে ন্যায়সংগত দাবি আদায় করা যায়, সেই অনুপ্রেরণাও যুগিয়েছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই যোদ্ধাগণের স্বপ্ন পূরণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’—এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।

সেনাপ্রধান আরও আশাবাদ প্রকাশ করেন যে, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতা ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে বাংলাদেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে এবং একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাগণের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!