বিশ্বজুড়ে যুদ্ধ, ধর্মীয় উত্তেজনা ও বর্ণবাদের মতো সমস্যায় বাড়ছে মানুষের উদ্বেগ। এসব কারণে অনেক দেশকে বিশ্ববাসী ঘৃণার চোখে দেখছে। সম্প্রতি মার্কিন সাময়িকী নিউজউইক এক মানচিত্রে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে, যা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর গবেষণার ওপর ভিত্তি করে তৈরি।
তালিকার শীর্ষে রয়েছে চীন। কর্তৃত্ববাদ, সেন্সরশিপ, পরিবেশ দূষণ এবং উইঘুর মুসলিমদের প্রতি আচরণ দেশটির বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর যথাক্রমে উত্তর কোরিয়া, ইসরায়েল, পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া ও দশম স্থানে রয়েছে ভারত।




