বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

কিডনির সমস্যা আগে চোখেই জানায় সংকেত



মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। মূত্র তৈরি, শরীরে পানির ভারসাম্য রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হরমোন নিঃসরণসহ একাধিক কাজ এ অঙ্গ সম্পন্ন করে। তাই সুস্থ থাকতে কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

মানুষের শরীরে দুটি কিডনি থাকে। একটি ক্ষতিগ্রস্ত হলেও অন্যটি দিয়ে কিছু সময় কাজ চালানো সম্ভব। এ কারণে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ সহজে ধরা পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই রোগের লক্ষণ স্পষ্ট হতে সময় লাগে, ফলে চিকিৎসা বিলম্বিত হয়।

চিকিৎসকদের মতে, কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করতে শুরু করলে শরীর বিভিন্ন সংকেত দেয়। এর অনেকগুলোই চোখে প্রকাশ পায়। তাই চোখে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে সতর্ক হওয়া জরুরি।

কেন চোখে লক্ষণ দেখা দেয়?

কিডনি সঠিকভাবে কাজ না করলে দেহে টক্সিন জমে যায়, পানি ও খনিজের ভারসাম্য নষ্ট হয়। চোখ একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ, তাই শরীরের ভেতরের এ ধরনের পরিবর্তনের প্রভাব অনেক সময় আগে চোখেই প্রকাশ পায়।

চোখে যে লক্ষণগুলো কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে

  • চোখের নিচে ফোলা : বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর যদি দীর্ঘসময় ফোলা থাকে, তবে তা শুধু ঘুমের অভাব নয়, কিডনির সমস্যার কারণেও হতে পারে।

  • দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া : হঠাৎ ঝাপসা দেখা বা দ্বিগুণ দেখা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে, যা কিডনির অসুস্থতার সঙ্গে সম্পর্কিত।

  • চোখে শুষ্কতা ও জ্বালাপোড়া : শরীরে টক্সিন বেড়ে যাওয়া কিংবা খনিজের ভারসাম্য নষ্ট হওয়ার প্রভাব চোখে দেখা দিতে পারে।

  • চোখ লাল হয়ে যাওয়া : অকারণে চোখ লাল হওয়া কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ হতে পারে, বিশেষত উচ্চ রক্তচাপ বা অটোইমিউন রোগের ক্ষেত্রে।

  • রং বোঝার সমস্যা : হঠাৎ নীল বা হলুদ রং চিনতে অসুবিধা হলে তা চোখের স্নায়ুর ক্ষতির ইঙ্গিত, যা দীর্ঘমেয়াদে কিডনির অসুখ থেকে হতে পারে।

  • ডার্ক সার্কেল ও অতিরিক্ত ক্লান্তি : কিডনির সমস্যায় ঘুম ব্যাহত হয়, ফলে চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয় এবং সারাদিন ক্লান্তি অনুভূত হয়।

করণীয়

চিকিৎসকরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে কিডনি সুস্থ রাখা সম্ভব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!