বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বাগরাম ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: আফগান তালেবান



আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির বিষয়টি নাকচ করেছে তালেবান সরকার।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত স্পষ্ট জানিয়ে দেন, দেশের মাটি নিয়ে কোনো ধরনের চুক্তি সম্ভব নয়। তিনি বলেন, “কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফিরিয়ে নিতে চাইছে। তবে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না।”

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফেরানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘাঁটিটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানকে “খারাপ পরিণতি” ভোগ করতে হবে। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা বিস্তারিত জানাননি তিনি। সম্প্রতি যুক্তরাজ্য সফরেও ট্রাম্প ঘাঁটিটি পুনরায় দখলের আগ্রহ ব্যক্ত করেছিলেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তবে অশুভ কিছু ঘটবেই।”

উল্লেখ্য, বাগরাম আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি। ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হলে ঘাঁটিটি তালেবানবিরোধী যুদ্ধ পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ওই যুদ্ধেই ক্ষমতাচ্যুত হয় তালেবান সরকার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!