বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জাতিসংঘ অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এরদোয়ান, বৈঠক ট্রাম্পের সঙ্গেও



তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে তিনি এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকে বসবেন। খবর শাফাক নিউজের।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ওই দিনই এরদোয়ান সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এরপর তিনি মার্কিন থিংক ট্যাংক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছাবেন।

এরদোয়ান জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং আঞ্চলিক ইস্যু প্রধান আলোচ্য হবে। এছাড়া তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গেও সাক্ষাৎ করবেন। কাতারে আল-শারার ও তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, “তুরস্ক সিরিয়াকে একা ফেলে দেবে না। খুব শিগগিরই আমরা তাদের আংকারায় স্বাগত জানাব।”

ফিলিস্তিন প্রসঙ্গেও এরদোয়ান মত দেন। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, যা দুই-রাষ্ট্র সমাধানের পথে নতুন গতি আনবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!