বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে আরিফুল হক চৌধুরী: “তফসিল ঘোষণার আগে নির্বাচন নিয়ে সন্দিহান সাধারণ মানুষ



সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা চলছে। সরকার জোর দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বললেও সাধারণ মানুষ তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিষয়টি বিশ্বাস করতে পারছেন না।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটভিউ মাল্টিমিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে চারদিকে আলোচনা, কানাঘুষা আর রাজনৈতিক দলগুলোর নানা দাবি চলছে। সরকার ফেব্রুয়ারির ১২ তারিখে ভোটগ্রহণের ঘোষণা দিলেও সাধারণ মানুষ সন্দিহান। কেবলমাত্র তফসিল ঘোষণার পরই তারা নিশ্চিত হবেন।”

আরিফুল হক অভিযোগ করেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন, তারাই এখনো বহাল আছেন। “তাদের রেখে কীভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব?”—এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজের প্রার্থীতা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, “আমি সিটি করপোরেশনে দীর্ঘ ১৫ বছর কাজ করেছি, কারাগারেও থাকতে হয়েছে। এখনও মিথ্যা মামলার ভার বইছি। সিলেটের মানুষের আশা-আকাঙ্ক্ষা আমি ভালোভাবেই জানি। সিলেট-১ আসনে দলের কাছে মনোনয়ন চাইতে পারি, তবে সিদ্ধান্ত নেবে দল। আমি সেটাই মেনে নেব।”

তিনি আরও সতর্ক করে বলেন, এবারের প্রার্থী বাছাইয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণদের প্রত্যাশা বিবেচনায় না নিলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এসময় তিনি সিলেট-১ বা সিলেটের যেকোনো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করার আহ্বান জানান। তার ভাষ্য, “আমাদের রাজনৈতিক অভিভাবক নেই বললেই চলে। যদি তারেক রহমান সিলেট থেকে নির্বাচন করেন, তবে শুধু ওই আসন নয়, সিলেটের সব আসনের উন্নয়নই ত্বরান্বিত হবে।”

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!