সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস ঘোষণা



লন্ডন বাংলা প্রেস ক্লাব (এলবিপিসি) ঘোষণা করেছে বহুল প্রতীক্ষিত ‘এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস’। প্রতি দুই বছর অন্তর আয়োজিত ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হবে।

মোট ২০টি ক্যাটাগরিতে ইউকে-ভিত্তিক, আঞ্চলিক ও মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
নমিনেশন জমার শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
অ্যাওয়ার্ড প্রদান: ২৫ জানুয়ারি ২০২৬

স্বাধীন বিচারক প্যানেল মনোনয়ন যাচাই করে বিজয়ীদের চূড়ান্ত করবে। আবেদনকারী নিজে বা তাঁর পক্ষে কোনো সদস্য মনোনয়ন জমা দিতে পারবেন।

ইউকে, লন্ডন ও রিজিওনাল পর্যায়ে সেরা টিভি নিউজ রিপোর্টার, ফিচার রাইটার, প্রেজেন্টার ও মিডিয়া অবদানকারীদের স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া, ক্লাবের সদস্যদের সন্তানদের শিক্ষাগত ও পেশাগত সাফল্যের জন্য থাকবে আউটস্ট্যান্ডিং মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস।

সম্পূর্ণ নীতিমালা ও আবেদন প্রক্রিয়া শীঘ্রই ক্লাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!