রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার



ছবি: সংগৃহীত

প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আমরা প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেখি। তাদের সুবিধার কথা ভেবেই পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশনে সময় কমিয়ে এনে সেবা আরও সহজ ও দ্রুত করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবেন। তারা তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!