শনিবার, ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ সিপু গ্রেফতার



 


বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ সিপু (২৬)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর পুত্র।

গত সোমবার গভীর রাতে উপজেলার কালিবাড়ি বাজার এলাকা থেকে বালাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে শিপুকে আটক করা হয় এবং মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা নং–০৩, জিআর–৮৪, তারিখ ১১ নভেম্বর ২০২৫ ইং, ধারা–৮/৯(১)/৯(২)/৯(৩) এ মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!