বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ – ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভায় মইনুল বাকরের আজীবন সদস্য পদ লাভ



বালাগঞ্জ- ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের আজীবন সদস্য পদ লাভ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সিলেট -৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মইনুল বাকর।

বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সিপার আহমেদের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর এক অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বালাগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও প্রযুক্তিবিদ মইনুল বাকরকে আজীবন সদস্য হিসেবে ঘোষনা দেওয়া হয়।

পরে অতিথির বক্তব্যে মইনুল বাকর বলেন, বালাগঞ্জ সিলেট জেলার একটি ঐতিহ্যবাহী জনপদ হলেও রাজনৈতিক নানা জটিলতায় বর্তমানে ভুগছে বালাগঞ্জবাসী।।
তাই এ জনপদের সকল সমস্যা সমাধানে সঠিক নেতৃত্ব প্রয়োজন। নির্মোহভাবে সঠিক নেতৃত্ব বাছাই করা এখন সবচেয়ে জরুরি।

এসময় তিনি আরো বলেন বালাগঞ্জ- ওসমানীনগরের জন্য সব দল, মত নির্বিশেষে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।

এরপর সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সিপার আহমেদ বলেন, যারা আজকে আজীবন সদস্য হিসেবে যোগদান করলেন তারা আমাদের কৃতিসন্তান। সবাই মিলে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বিশিষ্ট ব্যক্তিবর্গ

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!